জাতীয়

সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের সড়ক নির্মাণে মালয়েশিয়ার রাবার মিশ্রিত বিটুমিন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। নবায়নযোগ্য জ্বালানি খাতেও সহযোগিতার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন মীর শাহে আলম। এ বিষয়ে আইন করা হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে।

আরও পড়ুন

রাজধানীতে দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকার সড়কে চলাচল ও নিবন্ধনের অনুমতি পাবে না। ঢাকার বাইরে বিভিন্ন শহরে এসব ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর