জাতীয়

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

বিজ্ঞাপন

কোনো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। তবে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই প্রকল্প ব্যয় বাড়ানো যাবে না বলে জানান।

বিজ্ঞাপন

সভা শুরুর আগে ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওএন্ডএম ম্যানুয়্যাল’ প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে সভায় যুক্ত হন।

একই বিভাগের আরও খবর