সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়
বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
তিনি বলেন, সরকার দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে পানিসম্পদ খাতের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।