সারাদেশ

পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে বিজ্ঞানবিষয়ক সংগঠন অ্যাস্টেরিয়নের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২৫০ ছাত্রী অংশ নেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। তিনি বলেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বিষয় সম্পর্কে কৌতূহলী করে তুলবে এবং তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সেমিনারে মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাবিশ্বের নানা অজানা বিষয় নিয়ে আলোচনা করেন সেন্টার ফর অ্যাস্ট্রোনমি স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (কাসা) রিসার্চ ইন্টার্ন সোহানুর রহমান। তিনি শিক্ষার্থীদের কাছে মহাবিশ্বের বিভিন্ন রহস্য ও জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরেন।

আরও পড়ুন

আয়োজক সংগঠন অ্যাস্টেরিয়নের আহ্বায়ক রাকিবুজ্জামান শাদ বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মহাকাশবিষয়ক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অ্যাস্টেরিয়নের সদস্য কেএম সোহানুর রহমান বাঁধন, সালমান রশিদ ও রওনক শাহরিয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মুদ্রণ ও প্রকাশনা সহযোগিতায় ছিল সুনাম গ্রাফ।

একই বিভাগের আরও খবর