সারাদেশ

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বিভিন্ন গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের ছয় মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম এরই অংশ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর