জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রশ্নে আবদুল হান্নান মাসুদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পরবর্তীতে সরিয়ে নেওয়া এবং সাইবার হামলার ঘটনা তুলে ধরে বাকস্বাধীনতা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হচ্ছে কি না জানতে চান।

বিজ্ঞাপন

জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোন সংবাদ প্রকাশ করা হবে বা সরিয়ে নেওয়া হবে, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানই নেয়। কোনো প্রতিবেদন ভুল বা প্রকাশের অনুপযুক্ত মনে হলে প্রতিষ্ঠানটি নিজেরাই তা প্রত্যাহার করতে পারে। এ বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না।

আরও পড়ুন

সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক মতের সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য থাকতেই পারেন। তবে সাংবাদিকতার ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখার প্রত্যাশা রয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর