২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করা হয়। পরে রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান।
মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তারেক রহমানকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।
আরও পড়ুন
এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করেন। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছেন।