জাতীয়

দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক।’ তিনি ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধর্ম যার যার, তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন পুরোহিত ও সেবাইতের হাতে সম্মানী তুলে দেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর