আইন-বিচার

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে হাজির করা হয়নি। হাজির হওয়া আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু রয়েছেন।

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানায়, পলাতক ৩০ আসামিকে তাদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এ কারণে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তারদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর