জাতীয়

ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা ‘নিশ্চিত ভিসা’, দ্রুত প্রক্রিয়াকরণ এবং নিশ্চিত অ্যাপয়েন্টমেন্টের প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

হাইকমিশন জানিয়েছে, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে পড়তে পারে। তাই কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের কাছে টাকা, প্রয়োজনীয় নথি কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর