সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে ডিজিএফআই, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। এতে আগের তুলনায় দালালদের উৎপাত কমেছে বলেও জানান তিনি।
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।
আরও পড়ুন
মন্ত্রী আরও বলেন, গত এক মাসে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করে তিনি চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। পরিদর্শনের পর রোগীদের সঙ্গে চিকিৎসকদের আচরণ ও হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান তিনি।
হামের সংক্রমণ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়ায় দেশে টিকাবঞ্চিত শিশুর সংখ্যা বেড়েছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফের সহযোগিতায় পর্যাপ্ত টিকা এনে বর্তমানে টিকাদান কার্যক্রম চালু রয়েছে।