সারাদেশ

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আয়োজনে এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশি ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হলেও এখন দেশেই ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশুকে সুস্থ রাখতে নির্ধারিত সময়ে নিয়মিত টিকা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন ঘাস চাষের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নতুন জাতের ঘাসে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষ করলে কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন এবং দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

আরও পড়ুন

ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ ও বিপণন সহায়তা দেওয়া হবে। এ কর্মসূচিতে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনের আওতায় আদর্শ সদর উপজেলার গবাদিপশুর জন্য ২ হাজার ডোজ এলএসডি এবং ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর