শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। অর্থনীতি উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে তাঁর সময় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এসব খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।
নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতেও জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।