শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয়
সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত: চিফ হুইপ
চিফ হুইপ বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পর হলে ভালো হতো। সরকারি দল রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সব দলের পক্ষ থেকে দেওয়া নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আরও পড়ুন
দেশের অর্থনীতি ও গণতন্ত্রের দুরবস্থার জন্য বিগত সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, আগের সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতি ও জ্বালানি খাত সংকটে পড়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।