জাতীয়

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। এ সুযোগে স্বৈরাচারী শক্তি সক্রিয় হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণকে সচেতন করার এবং কারা কাকে আড়াল করছে, তা প্রকাশ্যে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকটে সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের কষ্টের জন্য সরকার ও দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন। সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তারেক রহমান বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগব্যবস্থাসহ নানা সমস্যা পাওয়া গেছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

বিজ্ঞাপন

দেশ গঠনে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে জনগণের দুর্ভোগ হয়—এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর