রোববার মানিকগঞ্জ সদর উপজেলার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, সুখের সময়ে না ডাকলেও দুঃখের সময়ে ডাকলে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পেছনে সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসা ও সহযোগিতা রয়েছে। তাঁদের পাশে থেকে কাজ করার মাধ্যমে সেই দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
আরও পড়ুন
অনুষ্ঠানে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী পূজা উদযাপন কমিটিকে এক লাখ টাকা অনুদান দেন খাদ্যমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনাও দেন তিনি।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মানিকগঞ্জের বেউথা মসজিদ প্রাঙ্গণ ও সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।