মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল মনে করেন না, বরং ‘মাফিয়া গ্যাং’ বলে মনে করেন। তাঁর দাবি, ওই গোষ্ঠীর হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন ‘সঠিক পথেই ছিলেন’।
স্থানীয় সময় সোমবার রাতে ইতালির ভেনিসে একদল প্রবাসী বাঁধনকে লক্ষ্য করে পানি ও পচা ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সরাসরি সম্প্রচারে তিনি জানান, তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তাঁর ফোন ফেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাঁধনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতেও কয়েকজনকে নিজেদের ছাত্রলীগের পরিচয় দিতে শোনা যায় বলে তিনি জানান।
ঘটনার পর বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, হামলাকারীরা তাঁকে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া নিয়ে কটূক্তি করেন এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।