মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে ভারত আন্তরিক। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও স্বার্থকে গুরুত্ব দিয়ে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
বৈঠকে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগাযোগ, জনগণের মধ্যে বন্ধন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।