জাতীয়

বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজনকে চিহ্নিত করার দাবি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ইলিয়াস মিয়া বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভিডিওতে বাঁধনের দিকে পানি ছুড়ে মারতে দেখা ব্যক্তিকে শিপল মাহমুদ বিপ্লব হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের বরাতে আরও কয়েকজন আওয়ামী লীগ কর্মী বাঁধনকে হেনস্তা করেছেন বলে দাবি করা হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভেনিসে গেলে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের সঙ্গে তার ছবি তোলার তথ্যও সামনে এসেছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম ছুড়ে মারেন বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন বাঁধন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন তার ওপর হামলা ও হেনস্তা করেন।

আরও পড়ুন

বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন, তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন এবং তার ফোন ফেলে দেন। এ সময় তার কানের কাছেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর