বুধবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী
ড. মঈন খান বলেন, দেশের সংকটের সময় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। অতীতের বিভিন্ন ক্রান্তিকালের মতো জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যায়, নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
তবে শিক্ষার্থীদের এ দায়িত্ব লেখাপড়া বাদ দিয়ে পালন করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, দেশ ও সমাজের প্রয়োজনে শিক্ষার্থীরা এগিয়ে আসবে, একই সঙ্গে ক্লাস, পড়াশোনা ও জ্ঞানচর্চার দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে।
আরও পড়ুন
বই ও পাঠাগারকে শিক্ষার্থীদের জীবনের অমূল্য সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, মোবাইল ফোন, ই-বুক কিংবা প্রচলিত বই—যে মাধ্যমেই হোক, পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। জ্ঞান ও শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বে গৌরব অর্জন করতে পারে না।
জিয়া স্মৃতি বইমেলার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বই শুধু জ্ঞানচর্চার মাধ্যম নয়, একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ উপাদান। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখা জরুরি।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।