বুধবার ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জাতীয়
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর কর্মী পাঠানোর প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।
আরও পড়ুন
এদিকে ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান প্রতিমন্ত্রী। বিভিন্ন কারণে বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।