সারাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় কুমিল্লার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে পরানপুরে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর