তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ফলে যেসব ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং পরবর্তী সংস্করণে হালনাগাদ করার সুযোগ নেই, সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা হবে। হোয়াটসঅ্যাপ চালাতে এখন ন্যূনতম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো বা তার পরের সংস্করণ প্রয়োজন।

বিজ্ঞাপন

ওয়েবিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণের সাপোর্ট বন্ধের বিষয়টি জানিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপ। নির্ধারিত সময় অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে ললিপপ সংস্করণে অ্যাপটির সমর্থন পুরোপুরি শেষ হয়েছে।

বিজ্ঞাপন

এর ফলে মূলত বহু বছর ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার হালনাগাদ দেয় না এবং অ্যান্ড্রয়েড ৬.০ বা পরের সংস্করণে যাওয়ার সুযোগ নেই, সেসব ফোনে হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে নতুন ডিভাইস প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

ফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে যা করবেন

বিজ্ঞাপন

প্রথমে ফোনের বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণ পরীক্ষা করতে হবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ থাকলে ফোনের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ এসেছে কি না, সেটি দেখে নিতে হবে। অ্যান্ড্রয়েড ৬.০ বা পরের সংস্করণে হালনাগাদ করা সম্ভব হলে আপডেটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।

বিজ্ঞাপন

তবে ফোনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ইনস্টলের সুযোগ না থাকলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরের সংস্করণ সমর্থন করে এমন নতুন ফোনে যেতে হবে। একই নিয়ম হোয়াটসঅ্যাপের সাধারণ সংস্করণের পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

কেন পুরোনো অ্যান্ড্রয়েডের সাপোর্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ?

হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন সুবিধা ও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করছে। একই সঙ্গে অনেক পুরোনো ও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে অ্যাপটি কার্যকর রাখতে গেলে নতুন সুবিধা তৈরি ও সেগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে নতুন সুবিধাগুলোর সবগুলো সেখানে ঠিকভাবে চালানো সম্ভব নয়। তাই পুরোনো সংস্করণের সমর্থন বাদ দিয়ে তুলনামূলক নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে নিরাপত্তা ও নতুন সুবিধার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

একই বিভাগের আরও খবর