সারাদেশ

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজ রোড থেকে কাজীর বাজার পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

হাসান রাজীব প্রধান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হাতীবান্ধায় বাইপাস সড়ক নির্মাণের প্রক্রিয়া চলছে। লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটির সমীক্ষাও চলছে।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত সড়কটির দৈর্ঘ্য ৭৭৫ ফুট ও প্রস্থ ১০ ফুট। এটি হাতীবান্ধা শহরের যানজট কমাতে বিকল্প পথ হিসেবে ভূমিকা রাখবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

সংসদ সদস্য বলেন, বর্তমানে নির্মিত সড়কটি ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও দীর্ঘায়িত করা হবে। ধাপে ধাপে এটি পূর্ণাঙ্গ বাইপাসের ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি ঠেকাতে সব কার্যক্রম জনসম্মুখে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। সরকারের প্রতিটি টাকা সঠিকভাবে ব্যয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর