আগামী তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়ি ও আশপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর বিস্তার ঘটে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর র্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শুধু নিজেরা সচেতন হলেই হবে না, আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গেলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আরও পড়ুন
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর হবে এবং ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।