জাতীয়

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে স্থানীয় সরকার ও গণতন্ত্র শক্তিশালীকরণ, স্থানীয় সরকার নির্বাচন, নারী ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর