জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য হেলেন জেরিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ নিয়ে আলোচনা হয়। আইআরআই প্রতিনিধিদল তরুণ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং অনলাইন অপপ্রচার থেকে সুরক্ষায় কার্যকর আইন ও সর্বসম্মত নীতির ওপর গুরুত্ব দেয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, সম্পাদক ও সুশীল সমাজের মতামত নেওয়া হচ্ছে। ডিজিটাল পরিসরে শালীনতা বজায় রাখার পাশাপাশি নারী, তরুণ ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করাই আইনের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর