সারাদেশ

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। বিতরণে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত মজুত থাকায় সার নিয়ে উদ্বেগের কারণ নেই।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ধাপে ধাপে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য প্রয়োজনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং সারসহ কৃষি উপকরণের সরবরাহ ও বিতরণ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর