রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
জাতীয়
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরবেন। পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সাইডলাইন বৈঠকগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে হয়। কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু বড় গুরুত্ব পাবে।