প্রবাস

ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবেন ৮ দেশের নাগরিকরা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

তবে এ সুবিধা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশসহ তালিকার বাইরে থাকা দেশের নাগরিকদের জার্মানিতে যাওয়ার আগেই অপরচুনিটি কার্ডের ভিসার জন্য আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাজ্যস্থ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা এ সুবিধার আওতায় রয়েছেন।

বিজ্ঞাপন

জার্মানিতে গিয়ে আবেদন

আরও পড়ুন

ভিসামুক্ত প্রবেশের সুযোগ পেলেও জার্মানিতে পৌঁছেই কেউ স্বয়ংক্রিয়ভাবে অপরচুনিটি কার্ড পাবেন না। এজন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

দেশটিতে পৌঁছানোর পর বাসস্থানের ঠিকানা নিবন্ধন করতে হবে এবং প্রবেশের ৯০ দিনের মধ্যে স্থানীয় বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে বসবাসের অনুমতির আবেদন করতে হবে। বড় শহরগুলোতে অভিবাসন দপ্তরে সাক্ষাতের সময় পেতে দেরি হতে পারে বলে আবেদনকারীদের দ্রুত যোগাযোগের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাংলাদেশিদের ক্ষেত্রে নিয়ম

বাংলাদেশি নাগরিকদের জার্মানিতে যাওয়ার আগেই অপরচুনিটি কার্ডের ভিসার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ ভিসা ছাড়া জার্মানিতে গিয়ে পরে সেখানে বসে এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ তাদের নেই।

কারা পাবেন অপরচুনিটি কার্ড

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দক্ষ ও যোগ্য কর্মীদের জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ দিতে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। আগে থেকেই চাকরির চুক্তি না থাকলেও নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এ কার্ডের জন্য আবেদন করা যায়।

সাধারণত কার্ডটি সর্বোচ্চ এক বছরের জন্য দেওয়া হয়। জার্মানিতে স্বীকৃত বিদেশি পেশাগত বা একাডেমিক যোগ্যতা থাকলে একটি পথে এবং পয়েন্টভিত্তিক ব্যবস্থায় অন্তত ছয় পয়েন্ট অর্জন করেও আবেদন করা যায়। পয়েন্ট নির্ধারণে বয়স, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং ভাষাদক্ষতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

এ ছাড়া জার্মানিতে অবস্থানকালে নিজের খরচ চালানোর সক্ষমতার প্রমাণ দিতে হয়। ২০২৬ সালের সরকারি তথ্য অনুযায়ী, মাসে ন্যূনতম ১ হাজার ৯১ ইউরোর সমপরিমাণ অর্থের ব্যবস্থা থাকার প্রমাণ প্রয়োজন হতে পারে।

অপরচুনিটি কার্ডধারীরা চাকরি খোঁজার পাশাপাশি নির্দিষ্ট সীমার মধ্যে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করতে পারেন। সম্ভাব্য চাকরির উপযুক্ততা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক কাজের সুযোগও রয়েছে।

তবে ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রেও স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে বার্লিনের মতো শহরে স্থানীয়ভাবে আবেদন করার আগে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়াটি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের আকৃষ্ট করার উদ্যোগের অংশ হিসেবে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। তবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নির্দিষ্ট আট দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য; বাংলাদেশিদের ক্ষেত্রে আগাম ভিসা নেওয়ার নিয়ম বহাল রয়েছে।

একই বিভাগের আরও খবর