চাকরি

ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

দক্ষ কর্মীরা দীর্ঘদিন কাজ করার পরও স্বীকৃতি, প্রশংসা বা যথাযথ মূল্যায়ন না পেলে হতাশ হয়ে পড়েন। একইভাবে ভালো কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এবং ‘ভালো কাজের পুরস্কার আরও বেশি কাজ’—এমন সংস্কৃতিও তাদের পদত্যাগে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে উন্নতির সুযোগ ও নতুন কিছু শেখার সম্ভাবনা না থাকাও দক্ষ কর্মীদের প্রতিষ্ঠান ছাড়ার অন্যতম কারণ। সুনির্দিষ্ট পদোন্নতির সুযোগ না থাকলে তারা অন্য প্রতিষ্ঠানে নিজেদের সম্ভাবনা খুঁজতে পারেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ম্যানেজারের অতিরিক্ত হস্তক্ষেপ, কর্মীদের প্রতি অবিশ্বাস, জনসমক্ষে অপমান, অফিস রাজনীতি ও নেতিবাচক কর্মপরিবেশ দক্ষ কর্মীদের নিরুৎসাহিত করে। কাজের অতিরিক্ত চাপের কারণে কর্ম-জীবনের ভারসাম্য নষ্ট হলেও অনেকে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের পরিবর্তে পক্ষপাতিত্ব এবং বাজারমূল্যের তুলনায় কম বেতন-ভাতাও কর্মীদের প্রতিষ্ঠান ছাড়ার কারণ হতে পারে। তাই দক্ষ কর্মী হারানোকে শুধু জনবল সংকট হিসেবে না দেখে তাদের সিদ্ধান্ত থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ সম্পর্কে শেখার সুযোগ হিসেবে দেখা জরুরি।

বিজ্ঞাপন

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস ও গ্যালাপ ডটকম

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর