ঢাকার গুলশানের একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী
নারীর পরিচয়কে শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একইভাবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রচলিত সামাজিক ধারণা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির চেয়ে যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থা গুরুত্বপূর্ণ।
প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানকেও কার্যকর সরকারি নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, হাওরসহ দুর্গম অঞ্চলের শিশুদের জন্য বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক উপস্থিতি ও আবাসন সুবিধার উন্নয়নে কাজ চলছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পাইলট কার্যক্রম নেওয়া হয়েছে।
সভায় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি ও সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।