সারাদেশ

সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সরকার শিমুল ও লুৎফর রহমান দ্রুত সড়ক সংস্কার শেষ করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, প্রায় সাত মাস ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

কাজ বন্ধের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, পাথর সংকট ও বিটুমিনের অতিরিক্ত দামের কারণে কাজ সাময়িক বন্ধ ছিল। লোকসান হলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়ে এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর