রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের হাতে চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা উপস্থিত ছিলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, লন্ডনে অবস্থানকালে গোলাপি বেগমের অসহায়ত্ব ও শারীরিক অসুস্থতার বিষয়টি জানতে পারেন তারেক রহমান। এরপর তার চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করতে ‘আমরা বিএনপি পরিবার’-কে নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন
সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, গোলাপি বেগমের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে নিজের এলাকায় নিরাপদ ঠিকানা দিতে পেরে তারা আনন্দিত। তারেক রহমানের নির্দেশনায় তার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের দুর্দশার বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় আট মাস চিকিৎসার পাশাপাশি ঢাকায় তার থাকার ব্যবস্থা করা হয়। এরপর স্থায়ী পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুরে বাড়ি নির্মাণ করা হয়।