অপরাধ

ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে বের হয় অপ্রতিম। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

নিখোঁজের পর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। একই সময়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের সন্তান। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

অপ্রতিমের মা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই তার সঙ্গে থাকা আইফোনটি বন্ধ পাওয়া যায়। কোটবাড়ি এলাকায় অপ্রতিমের বেড়ে ওঠা এবং এলাকাটি তার পরিচিত হওয়ায় সে পথ হারিয়ে নিখোঁজ হয়েছে বলে মনে করেন না তিনি।

একই বিভাগের আরও খবর