জাতীয়

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান। তাই প্রতিটি উন্নয়ন প্রকল্পে দায়িত্বশীলতা, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে কম ব্যয়ে বেশি ফল অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন ধারার সূচনা করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান উন্নয়ন পরিকল্পনার সুফল আগামী ২০ থেকে ৩০ বছরে দেশের মানুষ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

গ্রামীণ অবকাঠামো ও জনপদের উন্নয়নে এলজিইডির কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী তৃণমূলের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ সড়ক নির্মাণে ইটের ব্যবহার কমিয়ে ইউনি ব্লক ও সিসি ব্লকের ব্যবহার বাড়াতে হবে। নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ সড়কে মাটি ক্ষয়রোধে ‘বিন্যা ঘাস’ ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরসিসি, কার্পেটিং ও দেশীয় পাথর ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও হাটবাজারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন। অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর