অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সত্যবাদিতা, ক্ষমাশীলতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা
প্রধান অতিথি মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মহিউদ্দিন আহমদ বলেন, মহানবী (সা.)-এর জীবন শুধু ধর্মীয় শিক্ষার নয়, নৈতিক ও মানবিক জীবন গঠনেরও গুরুত্বপূর্ণ উৎস। তাঁর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করা।
প্রধান বক্তা মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাইতুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. শায়খ মাহমুদুল হাসান মহানবী (সা.)-এর চরিত্র, আখলাক, দাওয়াত, ধৈর্য, দয়া ও সামাজিক ন্যায়বিচার নিয়ে আলোচনা করেন। তিনি শিশু-কিশোর ও তরুণদের সিরাত অধ্যয়নে উৎসাহিত করার আহ্বান জানান।
আরও পড়ুন
বিশেষ অতিথিরা মহানবী (সা.)-এর জীবন থেকে নৈতিকতা, ন্যায়বিচার, দায়িত্বশীলতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নতুন প্রজন্মকে সঠিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাতুন্নবী (সা.)-কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আবু সালেহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রভাষক মো. দিদারুল আহসান।