রাজধানী

ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃষ্টিতে মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসী দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। মানিকনগরের ব্যবসায়িক এলাকার অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। আরামবাগ থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশেও পানি জমেছে। মালিবাগে সড়ক ও ফুটপাত ছাপিয়ে দোকানে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

আরও পড়ুন

মতিঝিলের রিকশাচালক মোতালেব হোসেন বলেন, পানির কারণে প্যাডেল মারা কঠিন হয়ে পড়েছে। কোথাও সড়কে গর্ত আছে কি না, তাও বোঝা যাচ্ছে না। গোড়ানের বাসিন্দা মো. সোহাগ জানান, এক ঘণ্টা অপেক্ষা করেও রিকশা পাননি; পেলেও স্বাভাবিক ভাড়ার দ্বিগুণের বেশি চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমা ও পাইপলাইনে জমে থাকা বর্জ্য এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর