জাতীয়

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মাঠপর্যায়ের রোগতত্ত্ব চর্চা জোরদারকরণ’ শীর্ষক সম্মেলনটি আইইডিসিআর ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম, বাংলাদেশ (এফইটিপি-বি) যৌথভাবে আয়োজন করে।

বিজ্ঞাপন

ড. মুহিত বলেন, আইইডিসিআর দীর্ঘদিন ধরে দেশের রোগতত্ত্ববিদদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি) একটি সফল উদ্যোগ। এ কর্মসূচির স্নাতকরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরিতে অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এ ক্ষেত্রে আইইডিসিআর দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

আরও পড়ুন

সম্মেলনে প্রদর্শিত বৈজ্ঞানিক পোস্টার ও গবেষণাপত্রের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এসব গবেষণা আন্তর্জাতিক মানের। বাংলাদেশের বাস্তব সমস্যা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্ব দিয়ে গবেষণাগুলো পরিচালিত হওয়াকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তরুণ গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও পারস্পরিক সহযোগিতা দেশে জনস্বাস্থ্যবিষয়ক আরও যুগোপযোগী ও ফলপ্রসূ গবেষণার পথ তৈরি করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ড. কাজী আহমেদ জাকি ও সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ড. এস এম বাকী বিল্লাহ। এ সময় বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

একই বিভাগের আরও খবর