জাতীয়

পার্বত্য অঞ্চলের যোগাযোগ উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন সাচিং প্রু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

২০ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

বিজ্ঞাপন

বৈঠকে দুই মন্ত্রী পার্বত্য চট্টগ্রামসহ দেশের যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এখনও অনেক রাস্তা কাঁচা ও মাটির তৈরি। ফলে বর্ষাকালে এসব পথে চলাচলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পাহাড়ি জনগণের যাতায়াত সহজ করতে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

তিনি পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

এ সময় ড. আবদুল মঈন খান বলেন, পাহাড়ি ও সমতল এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর