সারাদেশ

চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ-মানববন্ধন

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল ও মল্লিকবাইন তিন মাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত ওমর আলী ও তার সহযোগীদের হুমকির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওমর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ মাদকে আসক্ত হচ্ছে এবং এলাকায় চুরি ও বিশৃঙ্খলা বাড়ছে। তারা প্রশাসনের কাছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর