শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালন করতেন। আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও ছিল তার।
ধর্ম
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল
ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। তার আজান, হজ ও ঈদের তাকবিরের বিভিন্ন রেকর্ডও রয়েছে।
১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্ম নেওয়া শায়খ ইবরাহিম পারিবারিকভাবে কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়।
আরও পড়ুন
১৪৩৯ হিজরিতে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। মদিনায় বেড়ে ওঠায় তিনি মাদানি রীতির আজানের পাশাপাশি মক্কি ধারার আজানও শিখেছিলেন।