সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।
জাতীয়
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক, ইমিগ্রেশন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট এবং বিভিন্ন পর্যায়ে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পাঠানো হবে।
আরও পড়ুন
বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।