মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রী।
জাতীয়
বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার বিকল্প নেই। গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে ছড়িয়ে দিয়ে এর সুফল খামারি ও উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিজ্ঞানীরা মেধা, শ্রম ও সময় দিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করেন। তাদের কাজের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন না হলে গবেষণায় আগ্রহ কমে যেতে পারে। তাই উদ্ভাবনী গবেষণায় প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন
সভায় বিএলআরআইয়ের প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।