মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত, অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্প পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।
জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে দুই সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। একই ধরনের প্রকল্প ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করে পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, পুনঃপরিকল্পনা ও একীভূত করার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।