উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে ভান্ডারিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইফতি টিসিএল’কে দুটি প্যাকেজে সড়ক সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের কাজ ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ করার কথা থাকলেও বর্তমানে মেয়াদ ও কাজ দুটিই স্থগিত রয়েছে।
সারাদেশ
মঠবাড়িয়ায় ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজ বন্ধ, চরম জনদুর্ভোগ
স্থানীয়রা জানান, সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি পেলেও ঠিকাদার কাজ বন্ধ করে চলে যাওয়ার পর সড়কের দুর্ভোগ আরও বেড়েছে। বৃষ্টিতে গর্তে পানি জমে এবং ইট ও কাঠবোঝাই ভারী ট্রাক চলাচলে সড়কের ক্ষতি আরও বাড়ছে।
পিরোজপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকা বিল দেওয়া হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে তিন কোটি টাকা বকেয়া বিলের দাবি তুলে কাজ বন্ধ করে দেয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নতুন দরপত্রের মাধ্যমে বাকি কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, তারা যে পরিমাণ কাজ করেছেন, তার বিল এখনো পাননি। বিল পরিশোধ হলে কাজ শুরু করা সম্ভব হবে।
দ্রুত সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।