মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছিল।
জাতীয়
জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া
এর আগে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায়। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের দাম ১১৫ থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের আলোচনা শুরু হয়। চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন
সর্বশেষ নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। এবার ১৭ পয়সা বাড়ানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভাড়ার হার নির্ধারণ করে তা কার্যকর করবে।