সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘চীনের জাতীয় দিবস’ উদযাপন ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয়
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করে আবদুল মঈন খান বলেন, প্রায় চার বছর দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করেছেন, যা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।