সারাদেশ

দেশের স্বার্থে নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডার পুনর্বাসন কাজ শেষ করা হবে: পানিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে স্থানীয় জনগণ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনকল্যাণে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নাফ নদীর পোল্ডারগুলোর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প সংশোধন ও অতিরিক্ত অর্থ বরাদ্দের পরও এটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন

কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশের বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে পুনরায় কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পরে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের অবস্থা, নদীভাঙন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন তারা।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর