সারাদেশ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্র নস্যাৎ করতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সম্প্রতি বাসে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা মোকাবিলা করা হবে। দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

বিচারের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, জড়িতদের আইনের আওতায় এনে জনগণের সামনে বিচার করা হবে। তিনি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর আগে রথখলা এলাকা থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর